স্যানেটারি ল্যান্ড ফিল প্রকল্পের উদ্বোধনেে ফিরহাদ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 September 2018

স্যানেটারি ল্যান্ড ফিল প্রকল্পের উদ্বোধনেে ফিরহাদ



মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণা: রাজপুর সোনারপুর কর্পোরেশন চালু হবার আগেই ওয়েস্ট টু ওয়েল্থ প্রকল্প চালু করবে সরকার । শনিবার বিকালে রাজপুর সোনারপুর পুরসভার ময়লা পোতা এলাকায় অপচনশীল বর্জ্য নিষ্কাশনের জন্য পরিবেশ বান্ধব স্যানেটারি ল্যান্ড ফিল প্রকল্পের উদ্বোধন করে এই কথা ঘোষণা করেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ ববি হাকিম। এই প্রকল্পে ব্যয় হবে ৭ কোটি টাকা ।সোনার পুর রাজ পুর পুরসভার ৩৫ টি ওয়ার্ডের ৪ লক্ষ ২৩ হাজার মানুষ উপকৃত হবেন এই প্রকল্পে । প্রতিদিন ৫০ মেট্রিক টন বর্জ্য নিষ্কাশন করা হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদৌসি বেগম ,জীবন মুখোপাধ্যায় ,পুর চেয়ারম্যান ডঃ পল্লব দাস ,ভাইস চেয়ারম্যান শান্তা সরকার সহ অন্য পুরপিতা মাতারা। এদিন মন্ত্রী আরও বলেন , দুই ভাগে ভাগ করতে হবে এই ওয়েস্ট টু ওয়েল্থ প্রকল্পকে, প্রত্যেক বাসিন্দাদের বাড়িতে দুটি বালতি থাকবে একটাতে শুকনো জিনিষ থাকবে আর একটাতে পচা জিনিষ থাকবে। একটা থেকে সার তৈরি করে বাজারে বিক্রি হবে। আর একটা থেকে বায়ো গ্যাস হবে তা থেকে বিদ্যুৎ করে গ্রিডে পাঠানো হবে এতে পুরসভার আয় বাড়বে। এছাড়া রাজপুর সোনারপুর পুরসভায় ৭৫১ কোটির জল প্রকল্প নেওয়া হয়েছে ,এই প্রকল্পে পরিশ্রুত জল দেওয়া হবে এই জল আসবে কলকাতা পোর্টের বুধঘাট থেকে। এই জল সোনার পুর থেকে বারুইপুর পুরসভাও নেবে। একদিকে বর্জ্য পরিষ্কার অন্য দিকে পরি শ্রুত জল পাওয়া যাবে । এদিন মন্ত্রি বিজেপির ডাকা বাংলা বনধ প্রসঙ্গে বলেন ,বনধ করে লাভ নেই। বাংলা এগিয়ে যাবে পিছিয়ে থাকবে না।

No comments:

Post a Comment

Post Top Ad