অমিতাভের নাতির সঙ্গে শাহরুখ কন্যার প্রেম! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 September 2018

অমিতাভের নাতির সঙ্গে শাহরুখ কন্যার প্রেম!






মুম্বাই, ২২ সেপ্টেম্বর- বাবা বলিউড বাদশা শাহরুখ খান। এর বাইরে এসে মেয়ে সুহানা নিজের একটি পরিচিতি তৈরি করেছেন বলিউড পাড়ায়। এই তো কিছু দিন আগে ভোগ এর মডেল হয়ে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

এছাড়াও কখনো বিকিনি আবার কখনো গ্ল্যামারলুক। এ কারণে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেন কিং খান কন্যা। তবে এবার তিনি একা নন। বন্ধু অগস্ত্য নন্দার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘টক অফ দ্য টাউন’ সুহানা।

নিজের ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যের সঙ্গে একটি ছবি পোস্ট করেছে সুহানা। যা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তারপরই শুরু হয় নতুন জল্পনার। এতে করে সমালোচকরা বলছেন, অমিতাভ নাতি অগস্ত্যের সঙ্গে প্রেম করছেন শাহরুখ কন্যা সুহানা!

তবে এটা প্রথম নয়! এর আগে অনেকবার অগস্ত্যের সঙ্গে ছবি শেয়ার করেছেন সুহানা। আর তারা ছোট বেলার বন্ধু। তাই এর মধ্যে সমালোচনার চেষ্টা করা বৃথা বলে মনে করছেন বলি পাড়ার একটা বড় অংশ।


ইতোমধ্যে হিউজ ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে সুহানার৷ ‘ভোগ’ কভার গার্লের শিরোপা এখন সুহানার মাথায়৷ প্রতিটি ছবিতে বিভিন্ন আউটফিটে এক এক রকম অ্যাটিটিউডে ধরা দিয়েছেন শাহরুখ-কন্যা৷ তার নেভার সিন বিফোর অবতারে সম্মোহিত হয়ে চলেছে নেটিজেনরা৷

বলিউডের তারকা নায়িকাদের থেকেও কোনো অংশে কম যান না সুহানা৷ শাহরুখ খান ইতোমধ্যেই আনন্দে আত্মহারা৷ একের পর এক সুহানার ফোটোশুটের ছবি শেয়ার করে চলেছেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে৷ সেই পোস্টগুলোতে লিখা রয়েছে, শাহরুখের কিছু অনুভূতির কথা৷

শাহরুখ তার ট্যুইটার হ্যান্ডেলের প্রথম পোস্টটিতে লিখেছেন, ‘আবারও নিজের হাতে ধরে রয়েছি ওকে৷ ‘ভোগ’কে অসংখ্য ধন্যবাদ৷ ‘যে অপূর্ণ ভালোবাসা আমাদের মধ্যে থাকে’ আমাদের সন্তানদের থেকে এমন ভালোবাসা পাওয়া যায়। আমার সমস্ত ভালবাসা এবং শুভেচ্ছা তোমার সঙ্গে রয়েছে সুহানা৷’

তথ্যসূত্র: বিডি২৪লাইভ
আরএস/ ২২ সেপ্টেম্বর

No comments:

Post a Comment

Post Top Ad