কেরালা দুর্গতদের অর্থ সংগ্রহ অভিযানে দিঘার মৎস্যজীবি সংগঠন ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 September 2018

কেরালা দুর্গতদের অর্থ সংগ্রহ অভিযানে দিঘার মৎস্যজীবি সংগঠন !




চাঁদনী, দিঘা : কেরালার বন্যাত্রানে দুর্গতদের পাশে দাঁড়াতে পথে নামল দিঘার ফিয়ারসম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশান। এদিন সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
বুধবার সকালেই মৎস্যজীবি সংগঠনের প্রথম সারির নেতৃত্ব শ্যামসুন্দর দাস, প্রণব কর, পিনাকি রঞ্জন কর, নব রঞ্জন পয়ড়্যা প্রমুখের নেতৃত্বে অর্থ সংগ্রহ অভিযান শুরু করা হয়।
সকালের মাছ বাজারে আসা ব্যবসায়ী ও মৎস্য ব্যবসায় যুক্ত মৎস্যজীবিদের কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করা হয়। তাঁদের আবেদনে সাড়া দিয়ে দিঘা মোহনা পাইকারী মাছ বাজার থেকে প্রায় ৫০ হাজার টাকা সংগ্রহ হয়েছে।
সেই সঙ্গে দিঘা শংকরপুর ফিসারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশানের তরফ থেকেও বন্যাত্রানে আরও ১ লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে। সংগৃহীত দেড় লক্ষ টাকা কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad