টসে ব্যাটিং পাকিস্তান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 September 2018

টসে ব্যাটিং পাকিস্তান




তপ্ত দুবাইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে মাঠ। ময়দানি লড়াইয়ে মাঠে নেমেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ২২ গজের লড়াইয়ে টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান। দু’দল আজ তাদের ১৩০ নম্বর ম্যাচ খেলতে মাঠে নেমেছে।

এশিয়া কাপের এবারের আসরে উভয় দলই তাদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে। তাই এ ম্যাচটি হবে গ্রুপ সেরা নির্বাচনী ম্যাচ। যে এ ম্যাচে জয় পাবে সে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আর পরাজিত দল হবে রানার্সআপ।

এর আগের ১২৯টি ম্যাচে ৭৩টিতে জয় পেয়েছে পাকিস্তান ও ৫২টিতে জয় পেয়েছে ভারত। বাকি ৪টি ম্যাচের ফলাফল হয়নি।

আর এশিয়া কাপের ইভেন্টে ১১টি ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। উভয় দলই পাঁচটি করে ম্যাচে জয় পেয়েছে। বাকি একটি ম্যাচে জয় পায়নি।

এশিয়া কাপের ১৪টি আসরের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। পাকিস্তান চ্যাম্পিয়ন দুইবারের। তবে এ দু’দলের ম্যাচে আগেভাগে কিছু বলা মুশকিল। ভারতকে নিয়ে বাজি ধরলেও পাকিস্তানকে নিয়ে বাজি ধরতে চাবে না কেউই।

এর কারণ হিসেবে রয়েছে পাকিস্তানের আনপ্রেডিক্টেবলিটি। ক্রিকেট যতটা না আনপ্রেডিক্টেবল তার চেয়ে বেশি আনপ্রেডিক্টেবল পাকিস্তান। কারণ পাকিস্তান এই উড়ছে তো এই ধপাস করে মাটিতে ভূপাতিত। তবে নিজেদের দিনে পাকিস্তান কাউকেই তোয়াক্কা করে না এটা ক্রিকেট বিশ্ব ভাল করেই মানে।

পাকিস্তান স্কোয়াড
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ(অধিনায়ক), আসিফ আলী, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলী ও উসমান খান।

ভারত স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্ডিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।

No comments:

Post a Comment

Post Top Ad