লাইভ: গঙ্গার করালগ্রাসে তলিয়ে যাচ্ছে আস্ত স্কুল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 14 September 2018

লাইভ: গঙ্গার করালগ্রাসে তলিয়ে যাচ্ছে আস্ত স্কুল


অর্ক রায়, মালদা: মালদায় নদীভাঙনের দাপটে বহু এলাকা বিপর্যস্ত। গঙ্গার করালগ্রাসে তলিয়ে গেল আস্ত একটি স্কুল বাড়ি। রতুয়ার প্রাথমিক বিদ্যালয়টি বৃহস্পতিবার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই মুহূর্তে মালদার গঙ্গা এবং ফুলহার নদীর জল বিপদসীমার ছুঁয়েছে। জেলায় বেশ কয়েকটি ব্লকে ২০ টি গ্রাম জলমগ্ন। ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০ হাজার মানুষ জলবন্দি হয়েছেন বলে খবর। সর্বত্রই ত্রাণের জন্য হাহাকার। ক্রমেই বন্যা এবং ভাঙ্গন পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্বেগ এ প্রশাসন।

No comments:

Post a Comment

Post Top Ad