গড়িয়া ব্রিজের উদ্ভোধনে ক্রীড়ামন্ত্রী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 September 2018

গড়িয়া ব্রিজের উদ্ভোধনে ক্রীড়ামন্ত্রী!


মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা‌ঃ গড়িয়ার টালি নালা খালের উপর কংক্রিটের ব্রিজ এর উদ্বোধন করলেন পূর্ত ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, সেচ ও জল সম্পদ দপ্তরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র, রাজ্য সভার সংসদ মনীষ গুপ্ত, সোনারপুর উত্তরের বিধায়ক ফেরদৌসী বেগম, কলকাতা কর্পোরেশান ১১০ নম্বর ওয়ার্ড এর পৌরপিতা অরূপ চক্রবর্তী ও সোনারপুর রাজপুর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর অভ্র মুখার্জি গড়িযা কবি নজরুল মেট্রো সনিনকটে সোনারপুর রাজপুর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ড ও কলকাতা কর্পোরেশান এর ১১০ ওয়ার্ড এর মধ্যে সংযোগ স্থাপন করলো এই নতুন কংক্রিটের ব্রিজ টি। ব্রিজ টি আয়তন লম্বায় ২৪ মিটার, চওড়ায় ৯. ৭৫ মিটার। এই ব্রিজ টি হবার ফলে গড়িয়া, ব্রিজী, প্রণবাননদ রোড, পাটুলি, ফরতাবাড ও বোড়াল ইত্যাদি এলাকার অধিবাসী উপকৃত হবে। কমপক্ষে এক লাখ কুড়ি হাজার মানুষের এই ব্রিজ টির উপকারে লাগবে। গড়িয়া টালি নালার উপর এই নতুন ব্রিজটি করতে খরচ হয়েছে ২ কোটি ৩৯ লাখ টাকা।

No comments:

Post a Comment

Post Top Ad