বৌমাকে বাঁচাতে মৃত্যুর মুখে শ্বশুর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 September 2018

বৌমাকে বাঁচাতে মৃত্যুর মুখে শ্বশুর!


অর্ক রায়, মালদা : বৌমার সন্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত শশুর। ইঁট দিয়ে মাথা থেঁতলে শ্বশুরকে খুনের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। আহত বৃদ্ধ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রাত্রিবেলা মালদার মানিকচক থানার মথুরাপুর গ্রামের ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, আহতর নাম আব্দুল জাব্বার(৮০)। পরিবারের পক্ষ থেকে জানায় ছেলে লাল মহন্মদ পেশায় শ্রমিক। তাদের বাড়ির পাশে একটি গলি রয়েছে। সেই গলির রাস্তা হঠাৎ প্রতিবেশী দানিশ শেখ আইস সেখ মাটি খুঁড়তে শুরু করে। ঘটনা নজরে আসতেই আব্দুলের বৌমা বাঁধা দেয়। অভিযোগ সেই সময় দানিশ আইস সেখ ও তার সঙ্গে থাকা তিনজন মহিলা আব্দুলের বৌমার সন্মান হানীর চেষ্টা করে। এমনকি তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় বৌমা চিৎকার চেচামেচী শুরু করলে ঘটনা শুনতে পেয়ে বাড়িতে থাকা বৃদ্ধ আব্দুল বৌমাকে বাঁচাতে আসলে তাকে মারধর শুরু করে। অভিযোগ সেই সময় আব্দুলকে লোহার রড লাঠি দিয়ে মারধর করে ইঁট দিয়ে মাথা থেঁতলে খুনের চেষ্টা করে। ঘটনায় প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। রক্তাত্ব অবস্থায় গ্রামবাসীরা বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পরে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। আহতর পরিবারের পক্ষ থেকে দানিশ শেখ সহ সাত জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad