গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 September 2018

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ


আসানসোলঃ রানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শনিবার রানীগঞ্জের ৮৯ নং ওয়ার্ডে রাজারবাঁধ এলাকার ডোমপাড়ার মহম্মদ নৌসাদের বাড়িতে। জানা গেছে, নৌসাদের পরিবারের লোকজন রান্না করার সময় গ্যাসের সিলিণ্ডার বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের জেরে বাড়িতে আগুন ধরে যায় । বাড়ির জিনিসপত্রে আগুন লাগার ফলে ভস্মীভূত হয়ে যায় । এর পর স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেয়। ঘটনাস্থলে এক দমকলের গাড়ি আসে । প্রায় ঘন্টাখানের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে । বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে যায়।

ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পুলিশ । ঠিক কি কারণে বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখছে রানীগঞ্জে দমকল বিভাগ ও রানিগঞ্জ থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad