রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরেই বেহাল দশা ডায়মন্ড হারবারের নতুন পোল। বেহাল সেতু মেরামতের জন্য স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি তা সেতুর উপর তৈরী ফাটল ও গর্ত দেখেই বোঝা যাবে । ১৯৫৮ সালে ডায়মন্ড হারবার-মগরাহাট খালের ওপর ২১৭ ফুট দৈর্ঘ্যের পাকা সেতুটি তেরী হয়েছিল৷ তখন রোডটি ছিল রাজ্য সড়ক৷ পরে ১১৭ নম্বর জাতীয় সড়ক হয়৷ সড়ক পথে কাকাদ্বীপ,নামখানা, রায়দিঘি-সহ সুন্দরবনের সঙ্গে কলকাতার অন্যতম সংযোগকারী সড়কের ওপর এই সেতু৷ প্রত্যেকদিন দিনেরাতে কয়েক হাজার যান চলাচল করে এই সেতু দিয়ে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন এই সেতুর ঠিকমত রক্ষণাবেক্ষণ না হওয়ায় বেহাল হয়ে পড়েছে৷ মাঝে মধ্যেই বেহাল হয়ে পড়া এই সেতুতে আচমকা ফাটল ও গর্ত তৈরী হলে সাময়িক মেরামত ছাড়া বাকি সময় রক্ষণাবেক্ষন করা হয় না বলে অভিযোগ। এমনকি যান বাহন চলাচলের সময় ব্রিজটি নিয়মিত কেঁপে ওঠায় ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এলাকার বাসিন্দারা মধ্যে।

No comments:
Post a Comment