ইংল্যান্ড ও ভারতের মধ্যে হচ্ছে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট। শেষ টেস্টের আগে দারুণ এক ঘোষণা পেলেন খেলোয়াড়রা।কোনও খেলোয়াড় যদি সেঞ্চুরি করে তাহলে একটি দাতব্য সংস্থায় দান করা হবে ২১ লাখ ৪৮ হাজার টাকা। আবার কেউ পাঁচ উইকেট পেলেও সমপরিমাণ টাকা দান করা হবে।
অ্যালিস্টার কুকের বিদায়ী টেস্টকে রাঙিয়ে ড়াখাড় জন্য এমন ঘোষণা দিয়েছেন রোলিং স্টোনস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য মিক জ্যাগার। চলমান ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের শেষ ম্যাচটি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিবেন ইংলিশদের সফল ব্যাটসম্যান কুক।
কুকের বিদায়ী টেস্টে প্রতিটি সেঞ্চুরি ও পাঁচ উইকেটের জন্য ২০ হাজার পাউন্ড করে দান করার ঘোষণা দিয়েছেন রোলিং স্টোনস ব্যান্ডের অন্যতম এই প্রতিষ্ঠাতা সদস্য। মিক জ্যাগার এই দানের টাকা প্রদান করবেন ইংল্যান্ডের দাতব্য ক্রিকেট সংস্থা ‘চান্স টু শাইন’র ফান্ডে।
এর বাইরেও মিক জ্যাগার আরো ঘোষণা দিয়েছেন, সেঞ্চুরি ও পাঁচ উইকেট ছাড়াও ক্রিকেটাররা সাফল্য পেলে টাকা যাবে দাতব্য সংস্থায়। কেউ হাফ সেঞ্চুরি ও কেউ তিন উইকেট পেলে ১০ হাজার পাউন্ড করে দান করবেন তিনি।

No comments:
Post a Comment