"দেবকে বিশ্বাস করবেন না" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 September 2018

"দেবকে বিশ্বাস করবেন না"


ছিল ফটোশ্যুটের সেট। হয়ে গেল ‘হইচই’র ময়দান। সৌজন্যে দেব এবং রুক্মিনী। দেবের আগামী ছবি ‘হইচই আনলিমিটেড’ এ তিনি নেই ঠিকই তাই বলে দেবের সঙ্গে তাকে ভক্তরা দেখতে পাবে না এমনটাও নয়। ‘হইচই আনলিমিটেড’র সবরকম প্রচারেই বিহাইন্ড দ্য ক্যামেরায় রুক্মিনী সর্বদাই বিরাজমান।

ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেবের সঙ্গে একই ফ্রেমে এলেন রুক্মিনী। পূজা স্পেশাল একটি ফটোশ্যুটে এথনিক আউটফিট পরে শ্যুট করার কথা তাদের।

ক্যামেরা রেডি, দুই সেলেব-কাপেলও রেডি। কিন্তু ফোটোশ্যুট করতে নারাজ দুই অভিনেতা-অভিনেত্রী। এখন তাদের মুড একটু হইচই করার। দেবের সঙ্গে রুক্মিনীর তো ছোট খাটো মিষ্টি ঝগড়া লেগেই থাকে। তেমনটাই ঘটল এবারও। নায়িকার বুলি করলেন তিনি। অবশ্য তাতে একেবারেই দমে নেই রুক্মিনী।

পাল্টা জবাবে ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, একেবারে দেবকে বিশ্বাস না করতে। তাদের এই ভিডিওটি দেব শেয়ার করেছেন ট্যুইটারে। যা রীতিমত ভাইরাল। কমেন্ট সেকশনে একটাই অনুরোধ করে যাচ্ছেন ভক্তরা। অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন দেব-রুক্মিনীর রসায়নে কোথাও খামতি নেই।

এদিকে টালিপাড়ার এই হটেস্ট কাপলের বিয়ের জন্যও সকলে অধৈর্য্য় হয়ে উঠেছে৷ ‌‘মেড ফর ইচ আদার’, ‘এবার বিয়েটা করেই ফেল’, ‘তোমাদের আবার মুভিতে দেখতে চাই’ এমনই সব কমেন্টস আসতে শুরু করেছে দেবের পোস্টে। এছাড়াও রুক্মিনী এবং দেবের সাজগোজ নিয়েও প্রশংসার অন্ত নেই। সাদা পোশাকে তাদের রূপকথার রাজপুত্র এবং রাজকন্যার চেয়ে কোনও অংশে কম কিছু লাগছে না।

তবে প্রশংসার ক্ষেত্রে দেবের পাল্লা অনেকটাই ভারি। কারণ দেবের এই ড্রুলওয়ার্দি লুক নজর কেড়েছে অসংখ্য মেয়েদের। প্রত্যেকের মুখে একই কথা, দেবের থেকে চোখই সরছে না।

দেবের এক অবাঙালি ফ্যান লিখেছেন, এতটাও হট লাগা উচিত নয়। ম্যান ইন ওয়াইট।

সব ফ্যানেদের উদ্দেশ্যে এটুকু বলা যেতেই পারে, আপনাদের যেমন দেবের দিকে চোখ রয়েছে তেমনই দেবেরও সবদিকে খেয়াল রয়েছে। তাই দেবের প্রতিটি আপডেট ফলো করুন। যেকোনও সময় দেবের নতুন আপডেট সারপ্রাইজ করে দিতে পারে আপনাকে।

No comments:

Post a Comment

Post Top Ad