পোষা কুকুরকে বিয়ে করলেন এক তরুণী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 September 2018

পোষা কুকুরকে বিয়ে করলেন এক তরুণী




কুকুরের সঙ্গে ঘর সংসার -কথাটি চিন্তা করা যায়। চিন্তা না করা গেলেও এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটিয়েছেন আমান্ডা রজার্স নামের এক ব্রিটিশ তরুণী। নিজের পোষা কুকুরকে বিয়ে করে আলোড়ন সৃষ্টি করেছেন।
গত রোববার কুকুরের সঙ্গে নিজের বিয়ে সম্পূর্ণ করে তোলপাড় সৃষ্টি করেন নিজ দেশে। ‘সেবা’ নামের কুকুরকে বিশাল আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন। বিয়ের অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রায় ২০০ জন। তারা পুরো অনুষ্ঠানে নেচে-গেয়ে আনন্দ করেছেন।
আমান্ডা রজার্স এ বিষয়ে বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে সেবা আমার জীবনে এসেছে। সে আমাকে যেমন হাসিয়েছে তেমনি মন খারাপের সময় দিয়েছে সান্তনা।আমি আমার জীবনসঙ্গীর কাছে এরচেয়ে বেশিকিছু আশা করি না। কিছুদিন আগে আমি হাঁটু গেঁড়ে বসে তাকে বিয়ের প্রস্তাব দেই। বলি সে যদি রাজি থাকে তবে যেন লেজ নাড়ায় এবং সে হ্যাঁ বলেছে।’
বিয়ের পরদিন সোমবার সদ্য বিবাহিত কুকুর সেবাকে নিয়ে এক টেলিভিশনের সাক্ষাৎকারে আমান্ডা এসব কথা জানান।
কুকুরের সঙ্গে বিয়ের আগে অবশ্য মানুষের সঙ্গে ঘর সংসার চলছিল আমান্ডার। কিন্তু মানুষের সঙ্গে বিয়ে টিকেনি তার। তাই তিনি এবার নিজের পোষা কুকুরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

No comments:

Post a Comment

Post Top Ad