সোনালীর ভুয়ো মৃত্যুতে ক্ষোভ গোল্ডির! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 September 2018

সোনালীর ভুয়ো মৃত্যুতে ক্ষোভ গোল্ডির!


ক্যান্সারের সঙ্গে লড়ছেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তার মৃত্যুর হয়েছে বলে টুইট করেন বিজেপির এক সাংসদ। টুইটারে রাম কদম নামের ওই বিজেপি নেতা লিখেন, সোনালী বেন্দ্রে আর নেই।
এতে ক্ষোভ প্রকাশ করেছেন সোনালীর স্বামী গোল্ডি বেহেল। শনিবার তিনি টুইটারে লিখেছেন, সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও বেশি দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানাচ্ছি। গুজবে বিশ্বাস করবেন না এবং সেসব ছড়াবেন না। কারণ যাদের সম্পর্কে এসব ছড়ানো হচ্ছে এটা তাদের অনুভূতিকে আঘাত করে।
রাম কদম মৃত্যুর গুজব ছড়ানোর পর গত শুক্রবার ফের টুইট করেন। তিনি তাতে লিখেছেন, 'সোনালি বেন্দ্রের খবরটা গুজব ছিল। গত দুই দিন ধরে তার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছি!'

No comments:

Post a Comment

Post Top Ad