রানীর সঙ্গে কেন সম্পর্ক ভাঙ্গেন গোবিন্দা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 September 2018

রানীর সঙ্গে কেন সম্পর্ক ভাঙ্গেন গোবিন্দা?



সুনিতাকে বিয়ে করেছেন। নর্মদা আহুজা এবং যশবর্ধন নাম দুই সন্তানকে নিয়ে আপাতত সুখেই সংসার করছেন অন্যতম জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। কিন্তু সুনিতার সঙ্গে বাগদান পর্ব সেরেও প্রথমে সেই সম্পর্ক ভেঙে দেন তিনি। কিন্তু কেন?
গোবিন্দর বর্তমান থেকে যদি বেশ কয়েক ধাপ পিছিয়ে যাওয়া যায়, তাহলে এমন কিছু সত্যি সামনে আসবে, যা শুনলে চমকে যাবেন আপনিও। গোবিন্দ যখন উঠতি নায়ক, সেই সময় তার সঙ্গে পরিচয় হয় নিলমের। বলিউডের সেই সময়ের নবাগতা নিলমকে দেখে কী মনে হয়েছিল, তখন একটি সাক্ষাতকারে তা প্রকাশ করেন তিনি।
সেই সাক্ষাতকারে গোবিন্দা বলেন, সাদা শর্টস পরে, চুল  ছেড়ে দেওয়া নিলমকে যখন দেখেছিলেন, তখন যেন নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। প্রাণলাল মেহতার অফিসে নিলমের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই যেন তাকে ভুলতে পারছিলেন না গোবিন্দা। এরপর নিলমের সঙ্গে স্ক্রিন শেয়ারও শুরু করেন তিনি। কিন্তু কোনভাবেই নিলমকে মনের কথা বলে উঠতে পারেননি।
এসবের মাঝেই সুনিতার সঙ্গে তার বিয়ে ঠিক করে দেওয়া হয় বাড়ির তরফ থেকে। কিন্তু কোনভাবেই নিলমকে ভুলতে পারছিলেন না তিনি। এমনকি, মায়ের চাপে যখন সুনিতাকে বিয়ে করতে রাজি হয়ে যান গোবিন্দ, তখন হবু স্ত্রীকে পাল্টে ফেলার চেষ্টা করেন তিনি।
সেই সাক্ষাতকারে গোবিন্দ বলেন, নিলমের মত করে নিজেকে তৈরি করতে হবে বলে বার বার চাপ দিতেন সুনিতাকে। যাতে রেগে যেতেন সুনিতা। কোনভাবেই নিজেকে পরিবর্তন করতে পারবেন না বলেও গোবিন্দাকে স্পষ্ট জানিয়ে দেন সুনিতা। শুধু তাই নয়, নিলমের সঙ্গে কি সম্পর্ক আছে? সুনিতা সেই প্রশ্নও বার বার করতেন। ফলে হবু স্ত্রীর উপর রেগে যান তিনি। এবং বাগদান ভেঙে দেন।
বাগদান ভেঙে দেওয়ার পর সুনিতা নাকি ৫ দিন ধরে তার সঙ্গে কথা বলেননি। যোগাযোগও করেননি। এরপর গোবিন্দর মায়ের চেষ্টায় শেষ পর্যন্ত সুনিতাকে বিয়ে করতে রাজি হয়ে যান গোবিন্দা। এরপর নিলমও ক্রমশ বলিউডের অন্য অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার শুরু করেন। যে দেখে মনে মনে রেগে যেতেন বলেও জানান গোবিন্দা। কিন্তু ততদিনে সবকিছু হাতের বাইরে চলে যায়। মন থেকে চেয়েও নিলমকে এই কারণেই আর বিয়ে করতে পারেননি বলে সেই সাক্ষাতকারে জানান গোবিন্দা।
শুধু তাই নয়, নিলমের পাশাপাশি জুহি চাওলা এবং দিব্যা ভারতীকেও তার ভাল লাগত। দিব্যা এমন একজন অভিনেত্রী, যাকে দেখে যে কোনও পুরুষেরও ভাল লাগতে পারে বলেও মন্তব্য করেন গোবিন্দা। শুধু তাই নয়, যদি কখনও তিনি চান এবং তার কুন্ডলীতে লেখা থাকে, দ্বিতীয় বিয়ের কথা, তাহলে তিনি অবশ্যই করবেন। এর জন্য সুনিতাকে সব সময় মনের দিক থেকে তৈরি থাকতে হবে বলেও জানান গোবিন্দা।
যদিও তা আর হয়নি। সুনিতার সঙ্গেই সুখে সংসার করছেন বলিউডের এই জনপ্রিয় নায়ক। তবে শুধু নিলম, জুহি বা দিব্যাই নন, রানি মুখার্জির সঙ্গেও এক সময় সম্পর্কে জড়ান গোবিন্দা। শোনা যায় 'হাদ কর দি আপনে'-র শুটিংয়ের সময় রানির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। রানিকে নিয়ে মুম্বইতে থাকতেও শুরু করেন গোবিন্দ।
রানিকে ফ্ল্যাট কিনে দেওয়া থেকে শুরু করে দামি উপহার এবং গাড়ি, কোনও কিছু দিতেই কসুর করেননি তিনি। কিন্তু শেষ পর্যন্ত রানির সঙ্গেও ভেঙে যায় গোবিন্দর সম্পর্ক। শোনা যায়, স্ত্রী সুনিতার চাপে পড়েই শেষ পর্যন্ত রানির সঙ্গে সম্পর্ক ভাঙতে বাধ্য হন গোবিন্দ।

No comments:

Post a Comment

Post Top Ad