মাথায় টিপ, গলায় ওড়না আরও পরনে শাড়ি। এটাই ছিল ক্রিকেটার গৌতম গম্ভীরের সাজ। হঠাত্ৎ এরকম সাজলেন কেন গম্ভীর? আসলে অনুষ্ঠানটি ছিল রূপান্তরকামীদের। তাই রূপান্তরকামী সমাজের প্রতিনিধি হতেই মহিলা সাজলেন তিনি।
হিজড়ে হাব্বা’র বার্ষিক এই অনুষ্ঠান এ বছর দিল্লির একটি শপিং মলে অনুষ্ঠিত হয়। এবারের থিম ছিল, ‘বর্ন দিস ওয়ে’। এই অনুষ্ঠানে রূপান্তকামীরা একসঙ্গে জড়ো হয়ে সমাজে নিজেদের অধিকার নিয়ে চর্চা করেন।দিল্লির ‘হিজড়া হাব্বা’ সপ্তম এডিশনের সূচনায় বিশেষ অতিথি ছিলেন গৌতম গম্ভীর। তাই একেবারে রূপান্তরকামী সেজেই অনুষ্ঠানটিতে যোগ দেন তিনি। সম্প্রতি সেকশন ৩৭৭ নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। গম্ভীর সেই রায়কেই উদযাপন করলেন।
No comments:
Post a Comment