প্রতিবেশীর হাতে আক্রান্ত ৩ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 14 September 2018

প্রতিবেশীর হাতে আক্রান্ত ৩


মালদা, ১৩ সেপ্টেম্বর : প্রাপ্য টাকা চাইতে গিয়ে প্রতিবেশীর হাতে আক্রান্ত হলেন এক পরিবারের তিন সদস্য৷ আক্রান্তদের মধ্যে রয়েছেন একজন মহিলাও৷ আজ রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরের কুলদীপ মিশ্র কলোনিতে৷ আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর৷ বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন৷ তবে এই ঘটনায় এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি৷
কুলদীপ মিশ্র কলোনিতে পরিবার নিয়ে বসবাস করেন দিলীপ দাস৷ দিলীপবাবু পেশায় কাঠমিস্ত্রি৷ তাঁর ছেলে তরুণ দাসও একই পেশায় যুক্ত৷ অভিযোগ, প্রায় ৬ বছর আগে দিলীপবাবুরা এলাকারই এক বাসিন্দা দুলাল দাসের বাড়িতে কাঠের কিছু কাজ করেছিলেন৷ সেই কাজের দরুণ এখনও তাঁরা দুলালের কাছে ৬ হাজার টাকা পান৷ কিন্তু আজ দেব, কাল দেব বলে প্রতিদিন তাঁদের ঘোরায় দুলাল৷

আরও পড়ুনঃ ফের অনুব্রতর জেল খাটানোর হুমকি! দেখুন  

আজ সকালে সেই বকেয়া টাকা চাইতে ফের দুলালের বাড়ি যান দিলীপবাবুর স্ত্রী পূর্ণিমাদেবী৷ বকেয়া টাকা চাইলে দুলাল ও তার বাড়ির লোকজন নাকি তাঁকে মারধর করে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়৷ কাজ সেরে সন্ধেয় স্বামী ঘরে ফিরে এলে পূর্ণিমাদেবী তাঁকে সব খুলে বলেন৷ ঘটনা জানতে পেরেই দুলালের বাড়িতে যান দিলীপবাবু৷ তিনি প্রতিবাদ করলে তাঁকে মারধর শুরু করে দুলাল ও তার দুই ছেলে গোপি ও কিষাণ৷ ঘটনাটি জানতে পেরে বাবাকে বাঁচাতে দুলালের বাড়িতে ছুটে যান তরুণ৷ সেই সময় ইট দিয়ে তাঁর মাথার পিছনে মারা হয় বলে অভিযোগ৷ এলাকার বাসিন্দারা দ্রুত তরুণকে মালদা মেডিকেল কেলেজে ভর্তি করেন৷ বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন৷

No comments:

Post a Comment

Post Top Ad