আসানসোলে জেলা কোর্টের উদ্বোধন হল রবিবার ৯ই সেপ্টেম্বর ৷ জেলা কোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী জ্যোতির্ময় ভট্যাচার্য , এছাড়াও হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্যাচার্য ও সঞ্জীব ব্যানার্জী ও রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক সহ আরো অনেকে ৷ এদিনের জেলা কোর্টের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন, "নতুন জেলা পঃ বর্ধমানের সদর শহর আসানসোলের মুকুটে আরো একটি নতুন পালক সংযোজিত হল ৷
আসানসোল কোর্ট রাজ্যের মধ্যে অন্যতম বৃহত্তর কোর্ট ৷ এখান থেকেই আইনজীবি হিসাবে ভারতবর্ষের বুকে সুপ্রতিষ্ঠিত হয়েছেন মনোজ মুখোপাধ্যায় ৷ বর্তমান সরকার আইন পেশার সাথে যুক্ত ব্যক্তিদের জন্যে এডভোকেট ওয়েলফেয়ার সোসাইটি গড়ে তুলেছে ৷ পাশাপাশি আগামী ১২তারিখে কলকাতার রাজার হাটে হাইকোর্টের নতুন ভবন তৈরী হতে চলেছে ৷ এবং জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ তৈরী হতে চলেছে ৷
অন্যদিকে হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্যাচার্য বলেন , এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ৷ এতদিন প্রশাসনিক ভাবে পঃবর্ধমান জেলা গঠিত হলেও আইনানুগ ভাবে জেলা কোর্ট গঠিত হওয়ায় প্রকৃত জেলার স্বীকৃতি পেল ৷ পাশাপাশি দুর্গাপুরেও সাব ডিভিশন্যাল কোর্ট তৈরী হবে ৷ জেলা বিচারপতি আগামী দু সপ্তাহ পরে নিযুক্ত হবেন ৷ তবে ততদিন বর্ধমানের ডোমা ভুটিয়া সপ্তাহে দুদিন করে এসে দায়িত্বভার সামলাবেন ৷ তবে পাশাপাশি আসানসোলের আইনজীবিদের কাছে সিজ ওয়ার্ক ও ধর্মঘট থেকে বিরত থাকতে বলেন ৷



No comments:
Post a Comment