জয়ন্ত সাহা,আসানসোল :
চোখের দৃষ্টি ফেরাতে এবার আসানসোলে এগিয়ে এল বিজয় কৃষ্ণ আশ্রম রিলিফ সোসাইটি ৷ শুক্রবার আসানসোলের ফতেপুর অঞ্চলে বিজয় কৃষ্ণ রিলিফ সোসাইটির পক্ষ থেকে গড়ে তোলা নেতাজী আই হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারী ৷ প্রায় তিন বিঘা জমির উপরে এই হাসপাতালটি গড়ে তোলা হয়েছে দুঃস্থদের সেবার উদ্দেশ্যে ৷ সম্পূর্ণ বিনামূল্যেই এখানে চিকিৎসার ব্যবস্থা রয়েছে ৷ তবে রিলিফ সোসাইটির অন্যতম কর্ণধার হিমাদ্রী শেখর চক্রবর্তী বলেন , আর্থিক ভাবে স্বচ্ছল মানুষও এখানে চিকিৎসা করাতে চাইলে মাত্র ৫০ টাকার বিনিময়ে দ্রুততার সাথে (ও পি ডি) চিকিৎসার সুবিধা দেওয়া হবে ৷ পাশাপাশি অস্ত্রোপচারের ক্ষেত্রে বিনামূল্যের সুবিধা সহ আর্থিক ভাবে স্বচ্ছল মানুষদের জন্যে ৯০০০০টাকার প্যাকেজ চালু করা আছে ৷


No comments:
Post a Comment