নাম বদলানোর পরেও বিপদ কাটলো না সলমনের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 21 September 2018

নাম বদলানোর পরেও বিপদ কাটলো না সলমনের

নাম বদলানোর পরেও বিপদ কাটলো না সালমানের
নাম বদলানোর পরেও বিপদ কাটলো না সালমান খানের৷আয়ুশ শর্মা এবং ওয়ারিনা হুসাইনের ডেবিউ ছবি ‘লাভরাত্রি’ নিয়ে বিপাক বেড়েছে। ছবিটির নাম পরিবর্তন করে ‘লাভযাত্রি’ রাখা হলেও সেই বিপাক কাটেনি৷‘হিন্দু আউটফিট’ নামের এক সংগঠন বুধবার গুজরাট হাইকোর্টে আবেদন জানিয়েছে যে ‘লাভযাত্রি’ টাইটেলটিও তাদের কাছে গ্রহণযোগ্য নয়৷ এখনও টাইটেলটির সঙ্গে নবরাত্রির মিল রয়েছে৷
গত বুধবার সালমানসহ আরও সাতজন অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়, মামলা গড়িয়েছে মুজফফরপুর আদালত পর্যন্ত৷ অভিযোগকারী এক আইনজীবী সুধির ওঝা৷ তাঁর অভিযোগ আসন্ন ছবি ‘লাভরাত্রি’ টাইটেলটি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে৷
মুজফফরপুরের সাব-ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র রাইয়ের কাছে আবেদন জমা পড়ে৷ তিনি সেই আবেদন বুধবার মঞ্জুর করেন৷ তারপরই মিঠানপুর থানায় সালমান এবং ছবির দুই অভিনেতা আয়ুশ শর্মা (সালমানের ভগ্নিপতি) এবং অভিনেত্রী ওয়ারিনা হুসেনের বিরুদ্ধে এফআইআরটি রেজিস্টার্ড হয়৷ ৬ সেপ্টেম্বর সুধির ওঝা আবেদনটি আদালতে জানিয়ে বলেছিলেন 'নবরাত্রি' ছবিতে উৎসবের নামে অশ্লীলতা দেখানো হয়েছে৷
ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, ২৯৫, ২৯৮, ১৫৩, ১৫৩(B), ১২০ ধারায় অভিযোগটি দায়ের হয়েছে৷ ছবিটির টিজার মুক্তি পাওয়ার আগেই কন্ট্রোভার্সির মধ্যে পড়েছিলেন সালমান খান৷ বিশ্ব হিন্দু পরিষদ সালমানকে হুমকি দিয়েছিলেন ছবির নামকরণের জন্য৷ তাঁদের মতে নবরাত্রি উৎসবকে অপমান করা হয়েছে৷
ছবির নাম ‘লাভরাত্রি’ দেওয়া উচিত হয়নি৷ এমনকি তাঁরা এও ঘোষণা করেছিলেন, যে ব্যক্তি সালমানকে প্রকাশ্যে চড় মারতে পারবে তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে৷ আর যে সিনেমার সেটকে নষ্ট করবে তাকে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে৷
এদিকে ছবির টাইটেল একবার বদলানোর পর দ্বিতীয়বার বদলানো হবে কিনা সে বিষয় ছবির নির্মাতারা এখনও কিছু জানাননি৷ সালমান, আয়ুশ এবং ওয়ারিনা কেউই এ বিষয় কোনও মন্তব্য করেননি৷ আগামী ৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছবিটির৷

No comments:

Post a Comment

Post Top Ad