কজন মানুষ তার শরীরকে কত ভাবে দুমড়াতে মুচড়াতে পারে? যেভাবে ইচ্ছে যখন ইচ্ছে যেরকম চায় সেই রকম করে রাখতে পারে। মাঝে মাঝে নিজের চোখেই ধাঁধা লেগে যায় আসলে কিভাবে করছে। নিজের চোখকে হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে! কিন্তু আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে রুশ জিমন্যাস্ট জাঁলোতা।
জাঁলোতা নামেই বেশি পরিচিত। মাত্র ৬ বছর বয়স থেকেই জিমনাস্টিক প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। ২৯ বছর বয়সি জ্লাটা ২০১১ সালে গিনেসে নাম তুলেছেন। ‘নমনীয়তার মধ্যে সৌন্দর্য্য’কে ধারণ করেছেন ইনি। এমন খেতাবও পেয়েছেন।
জাঁলোতা এই মুহূর্তে পৃথিবীর সবথেকে নমনীয় শরীরের অধিকারিণী। জাঁলোতার আসল নাম জুলিয়া গ্লুনথেল। একের পর এক এমন নানা কীর্তি রয়েছে তার।
বছর তিরিশের ব্যক্তিগত জীবনে সম্প্রতি বহু ঝড়ঝাপটা গিয়েছে। বিবাহবিচ্ছেদের যন্ত্রণা সরিয়ে নিজের ক্যালেন্ডার তৈরি করেছেন।
বর্তমানে জার্মানির বাসিন্দা জাঁলোতা ছোট থেকেই জিমন্যাস্টিকস করতেন। তার জন্ম কাজাখস্তানে। তবে শৈশবেই তিনি জার্মানি চলে যান।
৫০ বর্গ সেন্টিমিটার বাক্সে ঢুকে যান অনায়াসে। গিনেস বুকেও নাম রয়েছে এর।
মাত্র ৮ বছর বয়সে সার্কাস স্কুলে ভর্তি করা হয়েছিল তাকে। ১০ বছর বয়স থেকেই পেশাদার ‘কনটরশনিস্ট’ হিসেবে আত্মপ্রকাশ। ডাক্তারি পরীক্ষায় দেখা গিয়েছে, তার লিগামেন্ট শিশুদের মতো নমনীয়।

No comments:
Post a Comment