বিজেপি রাজ্য সভাপতির গাড়ি ভাংচুরে পথ অবরোধ জয়ের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

বিজেপি রাজ্য সভাপতির গাড়ি ভাংচুরে পথ অবরোধ জয়ের



নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ পূর্ব মেদিনীপুরে বিজেপির এক সভা করতে গিয়ে আক্রান্ত হন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর গাড়ি, ভাঙচুর করা হয় ও দিলীপ ঘোষের সভা তাক করে ইট,পাটকেল ছোঁড়া হয় বলে খবর।সোমবার এই ঘটনাকে কেন্দ্র করেই বিজেপির কেন্দ্রীয় নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার দক্ষিণ বাঘাযতীন মোড়ে অবরোধ করে বিজেপি কর্মীরা। এ প্রসঙ্গে জয়বাবু বলেন, অগত্যা বাধ্য হয়েই এই পথ অবরোধ করতে হয়েছে।কারণ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয় আক্রান্ত হয়েছেন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। সিকিউরিটি থাকার কারণে তাঁর গায়ে কোনও আঁচ না লাগলেও,তাঁর গাড়ির কাঁচ ভেঙে গুঁড়িয়ে দেয় তৃণমূলের গুন্ডাবাহিনী।এই নিয়ে ৭ বার আক্রান্ত হন বিজেপি রাজ্য সভাপতি। ফলে এর প্রতিবাদেই সোমবার বাঘাযতীন মোড়ে পথ অবরোধ করেন তারা।


প্রসঙ্গত, বিজেপির সভায় হামলা চালানোর অভিযোগ উঠল কাঁথিতে। সোমবার কাঁথির জনমঙ্গল প্রেক্ষাগৃহে সাংগঠনিক সভার আয়োজন করেছিল কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি। সেই সভাতে যোগদান করতে আসেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ সভায় যোগদান করার পরই হামলা শুরু হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় দিলীপ ঘোষের গাড়ি। বিজেপি সমর্থদের শতাধিক বাইকও ভাঙচুর করা হয়। দুষ্কৃতীদের ইটের আঘাতে জখম হন বেশ কয়েকজন বিজেপি কর্মী।তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। গোটা ঘটনার সঙ্গে তৃণমূল যুক্ত বলে জানিয়ে দিয়েছেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বলেন, আমাদের রাজনৈতিকগতভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে ঠেকাতে অক্ষম তৃণমূল। আর সে কারণে শারীরিক আক্রমণ করা হচ্ছে। তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর উপস্থিতিতে এই হামলা তৃণমূলের দুষ্কৃতীরা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর আপাতত সভা স্থগিত রেখেছে বিজেপি। ঘটনায় অভিযোগ জানাতে কাঁথি থানায় গেছেন বিজেপি নেতৃত্ব।হামলার অভিযোগ নস্যাৎ করে গোটা ঘটনাই বিজেপির ধর্মীয় বিভাজনের জন্য জনতা হামলা চালিয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

No comments:

Post a Comment

Post Top Ad