বাবার গর্ভে বেড়ে উঠছে সন্তান! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

বাবার গর্ভে বেড়ে উঠছে সন্তান!

বাবার গর্ভে বেড়ে উঠছে সন্তান!
তাঁদেরকে রূপান্তরকামী বলা যায় না। ইকুয়েডরের ডায়ানে রডরিগ এবং ফারনান্দো মাচাদো-কে রূপান্তরিত বলাটাই সঙ্গত। রডরিগ এবং মাচাদো দাম্পত্য সম্পর্কে আবদ্ধ। সম্প্রতি তাঁরা তাঁদের টুইটারে এমন এক খবর প্রকাশ করেছেন, যা সত্যিই বিস্ময়কর। টুইট-বার্তায় তাঁরা জনিয়েছেন, তাঁরা শিগগিরই ‘বাবা-মা’ হতে চলেছেন।
রূপান্তরের আগে ডায়ানের নাম ছিল লুইস, ফারনান্দো পরিচিত ছিলেন মারিয়া হিসেবে। তাঁদের দু’জনেই হরমোন থেরাপি চলছিল। কিন্তু তাঁরা কেউই  অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করেননি। তাই যদিও মাচাদোকে আপাতভাবে পুরুষ বলেই ধরা যায়, তাঁর গর্ভেই বেড়ে উঠছে তাঁদের সন্তান।
রডরিগ ইকুয়েডরের এলজিবিটি আনডোলনের নামকরা অ্যাক্টিভিস্ট। তিনি জানিয়েছেন, রূপান্তরকামী সম্প্রদায় সম্পর্কে ভুল ধারণাগুলি ভাঙার জন্যই তাঁরা সন্তান-ধারণের সিদ্ধান্ত নিয়েছেন। ইকুয়েডরের ইতিহাসে এমন ঘটনা প্রথম। কিন্তু অন্যত্র রূপান্তরকামী ব্যক্তি সন্তান-ধারণ করেছেন, এমন নজির রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad