জয়ের অর্ধ মুন্ডুহীন দেহ! সন্দেহ ২ বন্ধু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 10 September 2018

জয়ের অর্ধ মুন্ডুহীন দেহ! সন্দেহ ২ বন্ধু


চাঁদনী, পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের জেলার কোলাঘাট থানার অন্তর্গত শান্তিপুর গ্রামের বিবাহিত যুবক জয় দাসের হাওড়া জেলার টিকিয়া পাড়ার রেল স্টেশনের কাছে রেল লাইনে অর্ধেক মুন্ডুহীন দেহ উদ্ধার করে রেল পুলিশ।জয় দাসের পরিবারের অভিযোগ, জয়ের দুই বন্ধু রনজীৎ পাল ও প্রলয় মন্ডল পরিকল্পনা করে জয় দাসকে খুন করেছে।সোমবার হাওড়া হাসপাতালে জয়ের মৃতদেহ ময়না তদন্তে করে শান্তিপুর গ্রামে ফিরলে জয়ের পরিবার ও গ্রামবাসিরা রাত আটটা থেকে হলদিয়া মেছেদা রাজ্য সড়ক মৃতদেহ রেখে অবরোধ শুরু করে।


অভিযোগ, গত পরশু জয়কে শ্বশুরবাড়ি যাওয়ার নাম করে রাত্রি সাড়ে ৯টা নাগাদ ডেকে নিয়ে যায়।পরিবারের লোকের আরও অভিযোগ, দুই বন্ধু জয়কে খুন করে জয়ের কাছে নগদ কুড়ি হাজার টাকা ও সোনার আংটি ছিলো সেই সব ছিনতাই করেছে। এই ঘটনায় কোলাঘাট থানায় অভিযুক্ত দুই বন্ধুর নামে লিখিত অভিযোগ জানিয়েছে মৃত জয়ের পরিবার।যদিও দুই বন্ধু পলাতক।কোলাঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।জানা যায়, জয়ের দুই বৎসর আগে সোদপুরে বিয়ে হয়েছে।মৃত জয়ের স্ত্রী অভিযোগ গত পরশু আমি শ্বশুর বাড়ি যাচ্ছি দুই বন্ধু কে নিয়ে ফোনে জানিয়েছিল।কিন্তু ওই দিন ভোরে টিকিয়াপাড়া রেল পুলিশি থেকে ফোন করে জানানো হয়, রেল লাইন থেকে জয়ের অর্ধ মুণ্ডুহীন একটি মৃতদেহ উদ্ধার করেছে রেল পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad