চাঁদনী, হলদিয়া: কেন্দ্রীয় সরকারের অস্বাভাবিক পেট্রোল -ডিজেল-রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম-কংগ্রেসের ডাকা ১২ ঘন্টা বনধের কোনো প্রভাব পড়ে নি শিল্প শহর হলদিয়ায়।
প্রতিটি কারখানার গেটে শ্রমিকরা নিজেদের কাজে এসেছেন । কেন্দামারী-টাউনশীপ ফেরী ঘাটেও যাত্রী পারাপার ছিল স্বাভাবিক । টাউনশীপ বাস স্টেন্ড থেকে বাস স্বাভাবিক নিত্য দিনের মতো চলাচল করছে ।
আইওসি গেটেও ছিল প্রতিদিনের মতো শ্রমিকদের উপস্হিতি
যুবনেতা সুকুমার সামন্ত জানান আমরা বিজেপি সরকারের পেট্রোপন্য ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কিন্তু বাম-কং এর ডাকা বনধেরও বিরুদ্ধে ,বনধ ডেকে সাধারন মানুষকে অযথা হয়রানি তৃনমূল কংগ্রেস করে না। আমরা গত কাল হলদিয়ায় বিভিন্ন জায়গায় বনধ বিরোধী প্রচার চালিয়ে সাধারন মানুষকে জনজিবন স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছি । আজ শ্রমিকরা শিল্পাঞ্চলের বিভিন্ন গেটে নিজ নিজ কাজে এসেছেন ।
শ্রমিক নেতা সত্যশংকর সাহু বলেন সিপিএম ও কংগ্রেস বনধ ডেকে নিজেদের পায়ের তলার মাটি ফিরে পেতে চেয়েছিল সাধারন মানুষ তা ব্যার্থ করে দিয়েছেন ।
এককথায় হলদিয়ায় বাম-কংগ্রেসের ডাকা বনধ ব্যার্থ।

No comments:
Post a Comment