রণবীরকে ভীষণ ভালোবাসি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 September 2018

রণবীরকে ভীষণ ভালোবাসি






মুম্বাই, ২২ সেপ্টেম্বর- বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সম্প্রতি মালদ্বীপ ভ্রমণ থেকে ফিরে নতুন ছবির কাজ শুরু করেছেন তিনি। করণ জোহর প্রযোজনা প্রতিষ্ঠানের ‘তখত’অভিনয় করবেন এই অভিনেত্রী। ‘ভীরে দি ওয়েডিং’র ব্যবসায়িক সফলতার পর তার হাতে দুটি নতুন ছবি রয়েছে।
‘গুড নিউজ’-এ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন কারিনা। আর ‘তখত’-এ হালের ক্রেজ রণবীর সিংয়ের বোনের চরিত্রে দেখা যাবে তাকে।  বর্তমানে স্বামী, সন্তান সামলে ক্যারিয়ারে মনোযোগী কারিনা। গতকাল শুক্রবার নিজের ৩৮তম জন্মদিনে ভারতীয় গণমাধ্যমে কারিনা জানান, এ বছরটা ব্যক্তিগত ও পেশাদারি  দুদিক থেকেই বেশ খুশি বডিগার্ড’খ্যাত নায়িকা।

কাজিন রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কিনা জানতে চাইলে কারিনা জানান, ‘আমি নিজেও রণবীরের সঙ্গে অভিনয় করতে চাই। রণবীরের সঙ্গে আমার রসায়নটা দারুণ হবে। আমি রণবীরকে ভীষণ ভালোবাসি। এই প্রস্তাব পেলে কখনোই না করবো না। আমার মনে হয় কেউ না কেউ  আমাদের জন্য চিত্রনাট্য লিখবে। আমার কাছে মনে হয় এখনকার সময়ে দেশের সেরা অভিনেতাদের মধ্যে রণবীর অন্যতম।  রণবীর কাপুর ও রণবীর সিং দুজনে মিলে হিন্দি সিনেমাকে অন্য মর্যাদায় নিয়ে যাবে।
এদিকে ভবিষ্যতে পরিচালনা বা প্রযোজনায় আসার ইচ্ছে আছে কিনা এ ব্যাপারে সাফ না বলে দেন কারিনা কাপুর খান।

তথ্যসূত্র: আরটিভি অনলাইন

No comments:

Post a Comment

Post Top Ad