বিয়ের কথা নিয়ে কি বললেন রাইমা সেন!? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 September 2018

বিয়ের কথা নিয়ে কি বললেন রাইমা সেন!?

 আগামী পূজায় মুক্তি পেতে যাচ্ছে রাইমা সেন অভিনীত ‘শুভ শারদীয়া’। রাজদীপ ঘোষ পরিচালিত এই ছবি আগামী ১৩ অক্টোবর টেলিভিশনে মুক্তি পাবে। সেখানে রাইমার চরিত্রের নাম ‘শারদীয়া’। এই ছবি নিয়ে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন রাইমা সেন, সেখানেই একটি প্রশ্নের জবাবে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী।

ছবিতে নিজের চরিত্র ‘শারদীয়া’ নিয়ে বলেন, ‘শারদীয়া মডার্ন মেয়ে। প্যাম্পারড বাই হার পেরেন্টস। বিয়ে হচ্ছে না, সে জন্য ওর বাবা-মা খুব ওরিড। অনেক পাত্র আসছে। না বলছে ও। শি’জ লাইক মি ইন আ লট অফ ওয়েজ।’

এই মিলের কথার সূ্ত্র ধরে নিজের সঙ্গে চরিত্রের মিল কোথায় কোথায় তা জানতে চাইলে বলেন, ‘ও প্যাম্পারড। আমাকেও বাবা-মা খুব প্যাম্পার করে। ওই দিক থেকে ও আমার মতো।’

সরাসরি বিয়ের কথা জিজ্ঞাসা করা হলে মুনমুন সেনের বড় মেয়ে রাইমা সেন বলেন, ‘আমি জানি না। যখন হওয়ার হবে। বিয়ে প্ল্যান করে করা যায় না। আমার বোন ওর বরকে মিট করেছে। তার ছ’মাসের মধ্যে বিয়ে করেছে ওরা। ওটাই হবে হয়তো…।’

বোন রিয়া সেনের মতো হুট করে বিয়ে করবেন কিনা, এমন প্রশ্নে বলেন, ‘যখন বিয়ের সময় হবে, ঠিক মানুষকে খুঁজে পাব, তখন বিয়ে করব। আমি এটাই বিশ্বাস করি।’

No comments:

Post a Comment

Post Top Ad