ছাগল হত্যার প্রতিশোধ নিতে পাঁচটি কুকুরকে হত্যা করেছেন এ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখন্ডে। নিউজ এইটিন ডটকমের সূত্র উল্লেখ করে খবরটি প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।
উত্তরাখন্ডের হরিদ্বারের জ্বালাপুর এলাকার আহবাবনগর গ্রামের এক বাসিন্দা মঙ্গলবার এ ঘটনা ঘটান।
খবরে বলা হয়, ওই বাসিন্দাটি পেশায় কৃষক ও ছোট ব্যবসায়ী। তিন দিনের জন্য শহরে যান তিনি। তার ঘরের পাশেই একটা বেড়া দেওয়া ছোট ঘুপচি ঘরে কয়েকটি ছাগল থাকত।
তিনি শহর থেকে গ্রামের বাড়িতে ফিরে এসে দেখেন দুটি ছাগল মারা গেছে। মৃত ছাগল দুটির শরীর দাঁত ও নখের আঁচড়ে ক্ষতবিক্ষত। দেখলে মনে হবে, হায়েনা বা বাঘ আক্রমণ করেছিল।
প্রতিবেশীরা জানান, তারা ছাগলগুলোর চিৎকার শুনেছিল। তার বাড়ির আশপাশে ঘন ঘন কয়েকটি কুকুরকেও ঘোরাফেরা করতে দেখেছিল। কিন্তু কুকুরের চিৎকার শুনতে পায়নি। স্থানীয় একটি বাচ্চা ছেলে নিজেকে প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করে জানায়, চার-পাঁচটা কুকুর মিলে বেড়া ভেঙে ছাগলগুলোর ওপর হামলা করেছিল।
ওই কুকুরগুলোই ছাগল দুটি মেরেছে। এর পরই ছাগলের মালিক এলাকায় বেশি ঘোরাফেরা করে এমন পাঁচটি কুকুরকে তাড়া করে ধরেন এবং গলা টিপে তাদের হত্যা করেন। দিনভর এই অপরাধ করার পর এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।
খবরটি স্থানীয় অমরউজালা পত্রিকায় প্রকাশিত হলে সেখান থেকে প্রকাশ করে নিউজ এইটিন ডটকম।

No comments:
Post a Comment