জয়ন্ত সাহা, আসানসোল :বধু হত্যার অভিযোগে ছেলের বাড়ির লোকদের মার হাসপাতালে।ঘটনাটি ঘটেছে হীরাপুর থানার দামোদর নিচুপাড়ায়। মৃতার নাম অনিমা দের।
জানা গিয়েছে, বারাবনি থানার বেলিয়াপুরের বাসিন্দা অধীর মাজির ২০ বছরের মেয়ে অনিমা ওরফে মামনির সাথে গত এপ্রিল মাসে হীরাপুর থানার দামোদর নিচুপাড়ার বাসিন্দা দক্ষিণেশ্বর দের ছেলে সুকুমার দের সাথে বিয়ে হয়।বিয়ের সময় নগদ এবং গয়না যৌতুক হিসাবে দেওয়া হয়।
অধীর মাজির দাবী, বিয়ের আটদিন পর থেকে মেয়ের উপর শারীরীক অত্যাচার শুরু হয়,জামাই এবং জামাইয়ের দাদা সমীরদের আরও পাঁচ লক্ষ টাকা চায় মেয়েকে আলাদা রাখার জন্য ঘর বানাবে বলে এবং হুমকি দেয় হীরাপুর থানাকে বলে কোন লাভ হবে না, টাকা না দিলে মেয়ের উপর অত্যাচার হবে।
এক মাস আগে দামোদর নদীতে নিয়ে গিয়ে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল সেসময় মেয়ে কোন রকম ভাবে ছাড়া পায়।পাঁচ মাস বিয়ে হয়েছে তার মধ্যে চার বার ছেলের বাড়ির নামে অভিযোগ জানান হয়েছে।বৃহস্পতিবার সকালে প্রতিবেশীর মাধ্যমে খবর পায় মেয়ে কুয়োতে পড়ে গেছে বাড়ির লোক তুলে তাকে হাসপাতালে নিয়ে গেছে।খবর পেয়ে হাসপাতালে এসে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পায়।অধীর বাবুর অভিযোগ মেয়েকে মেরে কুয়োতে ফেলে দিয়েছে।মেয়ের পরিবারের সদস্যরা সুকুমার, সুকুমারের বাবাকে হাসপাতালে গণধোলাই দেয়। হাসপাতালে ডেপুটি ম্যাজিস্ট্রেটের সামনে সুকুমারের পরিবারের সাতজনের নামে অভিযোগ জানিয়েছে মেয়ের বাবা অধীর মাজি।


No comments:
Post a Comment