মাঝেরহাট ব্রীজ ভেঙে নিহত সৌমেন বাগের পাশে দাঁড়াল বিমা সংস্থা এলআইসি। বিমার চার লক্ষ আট হাজার ৬০০ টাকা তুলে দেওয়া হল মৃত সৌমেন বাগের পরিবারের হাতে।
চলতি মাসের চার তারিখ মঙ্গলবার বিকেলের দিকে ভেঙে যায় ডায়মন্ড হারবার রোডের উপর অবস্থিত মাঝের হাট ব্রীজ। ব্রীজের নিচে পরে প্রাণ হারান বেহালার বাসিন্দা সৌমেন বাগ। দুঃস্থ পরুবার চলত সৌমেনের টিউশনের টাকায়। সেই টাকা থেকেই জীবন বিমা করেছিলেন সৌমেন।বৃহস্পতিবার সেই বিমার টাকা বেহালায় সৌমেনের বাড়িতে গিয়ে দিয়ে আসেন এলআইসি আধিকারিকেরা। মৃত সৌমেন বাগের বিমার নমিনি ছিলেন অনিতা বাগ। কলকাতা ডিভিশন-২ এর সিনিয়র ডিভিশনাল ম্যানেজার নিজে বেহালায় অনিতা দেবীর বাড়িতে গিয়ে তাঁর হাতে চেক তুলে দেন। যার মোট অর্থমূল্য চার লক্ষ আট হাজার ৬০০ টাকা।


No comments:
Post a Comment