জামা খুলে লাভ বাইট - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 September 2018

জামা খুলে লাভ বাইট




সোফিয়া হায়াতের কথা নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ ঠিকই ধরেছেন। রোহিত শর্মার প্রাক্তন প্রেমিকা। রোহিত একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ২৬৪ রান করার পর তো সোশ্যাল মিডিয়ায় নিজের নগ্ন ছবিও পোস্ট করেছিলেন ব্রিটিশ এই মডেল তথা অভিনেত্রী। শুধু তাই নয়। সোফিয়া বিগ বস-৭ এর প্রতিযোগীও ছিলেন। সেই সময় বিগ বসের আর এক প্রতিযোগী আরমান কহোলির বিরুদ্ধে তিনি মারাত্মক হেনস্থার অভিযোগও তুলেছিলেন।

এখানেই শেষ নয়। গত কয়েক বছর আগে তিনি নাকি সন্ন্যাসী হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। আসলে কীভাবে গোটা দুনিয়ার খবরে থাকতে হয়, তা ভালোই জানেন সোফিয়া হায়াত।

এবার সেই সোফিয়া হায়াত আবার খবরের শিরোনামে। এবার প্রকাশ্যে জামা খুলে নিজের শরীরের লাভ-বাইট দেখালেন সোফিয়া! শুধু একটা নয়। গোটা শরীরজুড়ে লাল চাকা-চাকা দাগ। যা দেখলে যে কেউ চমকে উঠবেন। তবে সেটি লাভ বাইটের মতো দেখালেও আসলে সেটি একটি চিকিৎসা বলেই দাবি এই ব্রিটিশ মডেলের। তিনি নিজের ইনস্টাগ্রামে এই ভিডিওটি পোস্ট করেছেন। যেখানে সোফিয়া দাবি করেছেন এটি আসলে একটি চিকিৎসার ফল। তার কথায় এটি কাপিং মার্কস।

কাপিং মার্কস আসলে একটি চিনের প্রাচীন চিকিৎসা। ব্যাথার ক্ষেত্রে মারাত্মক আরামদায়ক এই চিকিৎসা। বাটির মতো একটি জিনিস শরীরে চেপে ব্যাথা ঠিক করা হয় থাকে। আর তা করতে গিয়ে লাল চাকা-চাকা দাগ তৈরি হয় গোটা শরীরে। যা দেখতে লাগে অনেকটা লাভ বাইটের মতো। আর সেটাই জামা খুলে দেখিয়েছেন সোফিয়া। আর সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল।

No comments:

Post a Comment

Post Top Ad