শাহরুখের ভ্যানিটি ভ্যান! দাম কত জানেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 September 2018

শাহরুখের ভ্যানিটি ভ্যান! দাম কত জানেন?



বলিউড তারকাদের এক-একটা ভ্যানিটি ভ্যান যেন পাঁচতারা হোটেল। এদের মধ্যে বলিউড বাদশা শাহরুখ খানের ভ্যানিটি ভ্যান অন্যতম। চার কোটি রুপিতে শাহরুখ খান ভ্যানটি কিনেছেন। তবে ভ্যান নয়, একে বিলাসবহুল বাস বললে ভুল হবে না।

শাহরুখের ১৪ মিটার লম্বা বি৯আর ভলভোটিতে জায়গা রয়েছে ২৮০ বর্গফুট। তবে হাইড্রলিকসের কারণে একে আরো বাড়িয়ে ৩৬০ বর্গফুট করার বন্দোবস্তও রয়েছে। কী নেই এই ভ্যানটিতে! শাহরুখের বিশাল এ সাজঘরে পাবেন বেডরুম, মিটিং রুম, বাথরুম ও মেকআপ-কাম-চেঞ্জিং রুম।

এলইডি লাইটস দিয়ে সাজানো কাচের মেঝে। কাঠের ছাদ, রয়েছে ৪-কে স্যাটেলাইট টেলিভিশন, দুর্দান্ত সাউন্ড সিস্টেম, টাচ-কন্ট্রোল লাইটিং সিস্টেম।সবক’টি রুমেই রয়েছে ওয়াই-ফাইয়ের সুবিধা। আরাম করে বসে আড্ডা দেয়ার জন্য রয়েছে বিশাল লাউঞ্জ। এখানে বসে খাওয়া-দাওয়াও করা যায়। অবসরে বন্ধুদের নিয়ে এখানেই আড্ডায় মেতে ওঠেন কিং খানখ্যাত শাহরুখ।

তাইতো কিং খানের এ চলন্ত সাজঘরটিতে একটু ঢু মেরে আসতে চান অনেক বলি-সেলেবরাও। শাহরুখের এ বিলাসবহুল ভ্যানটি নতুন করে সাজিয়েছেন ভারতীয় অটোমোবাইল ডিজাইনার দিলীপ ছাবাড়িয়া।

No comments:

Post a Comment

Post Top Ad