সাফাই কর্মীদের হাতে আক্রান্ত ব্যক্তি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 September 2018

সাফাই কর্মীদের হাতে আক্রান্ত ব্যক্তি



অর্ক রায়, মালদা, ২৫ সেপ্টেম্বর : স্টেশনে দাদাকে আনতে গিয়ে সাফাই কর্মীদের হাতে আক্রান্ত ভাই। ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে মালদা রেল স্টেশনে। তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম, রাজু সরকার(২৬)। বাড়ি মালদা শহরের বি এস রোড এলাকায়। পাঁচজন সাফাই কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের জি আর পি থানায়। জানা গিয়েছে, সোমবার রাতে সামসি থেকে ট্রেনে চেপে মালদা রেল স্টেশনে আসছিলেন আক্রান্তর দাদা রিজু সরকার। তাকে আনতে স্টেশনে গিয়েছিলেন রাজু সরকার। এমন সময় স্টেশন পরিষ্কারের সময় রাজুর পায়ে ঝাঁটা লাগে। এই নিয়ে সাফাই কর্মীর সাথে বচসা বাধে রাজুর বলে অভিযোগ। সেই বচসার জেরে পাঁচজন সাফাই কর্মী হামলা চালায় তার উপর বলে অভিযোগ। তার চোখ সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের জি আর পি থানায়। তারা ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad