ট্রেনের ধাক্কায় মৃত্যু উদিয়মান ফুটবলারের।ঘটনাটি ঘটেছে বালি স্টেশনে। গ্রামে শোকের ছায়া।
জানা গিয়েছে, জুনিয়ার আই লিগ(ইউ-১৩) খেলার কথা ছিল কৌশিক শীলের। সাদার্ন সমিতিতে সই করেছিল কুন্তুিঘাট শেরপুরের এই উদিয়মান ফুটবলার। স্থানীয় শিবপুর স্পোর্টিং ক্লাবে স্টপারে খেলত কৌশিক।দমদমে সাদার্ন সমিতির মাঠে এবছরই খেলতে যায়।সোমবার সকাল নটা নাগাদ বাড়ি থেকে বেড়িয়েছিল। বিকালে মা ফোন করে তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। সারে সাতটা নাগাদ বাড়িতে খবর আসে বালি স্টেশনে রেল লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তার। বড় ক্লাবে খেলবে,আই লিগ খেলবে এই কথা তার মা কে শোনাত কৌশিক। এতদিন মা টুম্পা দেবী তাকে মাঠে নিয়ে যেত।গত কয়েকদিন মা কে ছাড়াই একাই অনুশীলনে যাচ্ছিল সে। প্রতিভাবান ফুটবলার কৌশিকের মৃত্যুতে তার পরিবার ও শেরপুরে গভীর শোকের ছায়া নেমে আসে।

No comments:
Post a Comment