মোমো ভয়ে থানায় দ্বারস্থ ছাত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

মোমো ভয়ে থানায় দ্বারস্থ ছাত্রী



মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণা: মোমো ভয়ে আতঙ্কিত সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্রী শীর্ষা নস্কর বাড়ি বারুইপুরে কল্যাণপুরে ।

জানা গিয়েছে ,মঙ্গলবার সকাল ১১. ৪৮ মিনিটে তার ফোনে একটা এসএমএস আসে।এস এমএসে লেখা ছিল মোমো খেলার জন্য তৈরী হতে বলা হয় তাকে। এর পর ওই ছাত্রী আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করে। এরপর তার মাকে নিয়ে বারুইপুর থানায় এসে অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তার মোবাইলের নম্বরটি ব্লক করে দেয় ও আতঙ্কিত না হাওয়ার পরামর্শ দেন। বারুইপুর থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad