মাঝেরহাট ব্রীজ ভেঙে আহতদের ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যসরকারের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

মাঝেরহাট ব্রীজ ভেঙে আহতদের ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যসরকারের

                                                                       ছবিঃ বিভাস লোধ
ব্রীজ ভেঙে আহতদের ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যসরকারের।প্রসঙ্গত সোমবার পূজা কমিটির বৈঠকে উত্তরবঙ্গ সফরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ ভয়াবহ মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার কথা জেনে সঙ্গে সঙ্গে এক সাংবাদিক বৈঠক করেন তিনি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এই দুর্ঘটনার সমস্ত দ্বায়ভার তাঁর। আহতদের সমস্তরকম ক্ষতিপূরণ তিনি দেবেন। এইরকম ভয়াবহ দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত মুখ্যমন্ত্রী।



ফিরে এল পোস্তার স্মৃতি।মঙ্গলবার সাড়ে ৪টে নাগাদ ভেঙে পড়ল মাঝেরহাটের ব্রিজ। জানা যায়, মাঝেরহাটের মাঝখানের ব্রিজ ভেঙে পড়ে। অনুমান, মৃত ৫। আরও অনুমান, মৃতদেহের পরিমান বাড়ার। চাপা পড়ে রয়েছে বহু দেহ। এছাড়াও চাপা পড়ে রয়েছে বেশ কয়েকটি গাড়ি,মোটরবাইক, বাস। ঘটনাস্থলে পুলিশ, দমকলবাহিনী।ইতিমধ্যে উদ্ধারকার্যের কাজ চলছে।ক্রেন দিয়ে গাড়ি সরানো হচ্ছে। আহত একজন সিএমআরআইতে ভর্তি করা হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad