মৃন্ময় নস্কর, জয়নগর : দক্ষিন বারাসত অঞ্চলের রায়নগরের বাসীন্দা কাদের মোল্লার মেয়ে করিমা মোল্লার গত সাত বছর আগে বাইশহাটা গ্রামে বিয়ে হয় , তার ৫ বছরের একটি কন্যা সন্তান বর্তমান । স্বামীর সাথে বনিবনা না হওয়ায় বর্তমানে করিমা বাপের বাড়িতে থাকে এবং নিজে দক্ষিন বারাসত ধ্রুব্চাঁদ হালদার কলেজে সাফাই কর্মীর কাজ করে । মেয়েকে বাপের বাড়ির কাছেই একটি স্কুলে ভর্তি করে দেয় করিমা । অন্যান্য দিনের মতো মেয়েকে নিয়ে আজ স্কুলে যাওয়ার সময় তার পথ আটকে দাঁড়ায় দুই মটর সাইকেল আরোহী এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করার চেষ্টা করে । করিমা হাত দিয়ে বাধা দিতে গেলে অস্ত্রের আঘাতে জখম হয় । তার চিৎকারে এলাকার মানুষ বেরিয়ে পারলে ওই দুই দুস্কৃতিকারী পালিয়ে যায় । এদিকে করিমাকে জখম অবস্থায় স্থানীয় পদ্মের হাট গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য আনে তার বাপের বাড়ীর লোকজন । চিকিৎসার পর তারা জয়নগর থানায় পুরো ঘটনা জানিয়ে অভিযোগ করে । আক্রান্ত করিমা , আরো জানায় যে গত শনিবার তাকে একই ভাবে পথ আটকেছিল এক যুবক । তার মুখ রুমাল ঢাকা ছিল ও সে করিমা কে জানে মেরে ফেলার হুমকি দিয়েছিল । জয়নগর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা জানার চেস্টা চালাচ্ছে পুলিশ ।

No comments:
Post a Comment