নাবালিকাকে ধর্ষণ!ধৃত এক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

নাবালিকাকে ধর্ষণ!ধৃত এক




নিজস্ব প্রতিনিধি :নাবালিকা কে তুলে নিয়ে গিয়ে ধর্ষন গ্রেফতার অভিযুক্ত।ঘটনাটি ঘটেছে নিউটাউনের হাতিয়ারা এলাকায়।

জানা গিয়েছে, নিউটাউনের হাতিয়ারা এলাকায় গত কয়েক দিন আগে এক নাবালিকা কে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশি মোহম্মদ সানু(২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পলাতক অভিযুক্ত মোহম্মদ সানু কে বৃহস্পতি বার রাতে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।
গত ১৮ই জুন হাতিয়ারা এলাকার এক নাবালিকা নিজের বাড়ি থেকে রাস্তায় বেরিয়েছিলো আইসক্রিম কিনতে। এমন সময় প্রতিবেশী যুবক ওই নাবালিকা কে একটি নির্জন বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষন করে বলে অভিযোগ। ধর্ষন করার সময় কোন রকমে ওই নাবালিকা পালিয়ে এসে পরিবারের লোকেদের ঘটনার কথা জানায়। ঘটনার কথা জানাতে পারার পর, গত ১৯ই জুন পরিবারের লোকেরা নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ করার পর অভিযুক্ত মোহম্মদ সানু পলাতক ছিলো। ওই অভিযুক্ত শুক্রবার গভীর রাতে নিউটাউন থানা এলাকায় আসতেই, গোপন সূত্রে খবর পেয়ে ধরে ফেলে পুলিশ। ধৃত মোহম্মদ সানু কে শুক্রবার বারাসাত আদালতে তোলা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad