পুকুরে শিশুর দেহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

পুকুরে শিশুর দেহ



পুকুর থেকে একটি বাচ্চার মৃত দেহ উদ্ধার।নাম আর্কাভ সাহা (৫)।ঘটনাটি ঘটেছে বারাসাত নবপল্লিতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসাত নবপল্লির একটি পুকুর থেকে আর্কাভ সাহা নামের একটি বাচ্চার মৃত দেহ উদ্ধার করা হয় । বাচ্চাটির বাড়ি বারাসাত চরকডাঙা এলাকায়।বাড়ির লোকের অভিযোগ প্রতিদিন এর মত শুক্রবার সকাল ১০টায় স্কুলে যায় আর্কাভ। নবপল্লিতে উদ্দিপন একাডেমি নামে একটি বেসরকারি স্কুলের ছাত্র ছিল আর্কাভ সাহা। স্কুল ছুটির পর বাড়ির লোক বাচ্চাটিকে আনতে গিয়ে জানতে পারেন বাচ্চাটি কে খুঁজে পাওয়া যাচ্ছে না । খোঁজ করার পর স্থানীয় পুকুর থেকে উদ্ধার হয় আর্কাভর দেহ ।এর পর এলাকার লোকজন ও তার পরিবারের লোকেরা বাচ্চা টিকে নিয়ে বারাসাত হসপিতাল এ গেলে তাকে মৃত বলে ঘোষনা করে।বারাসাত থানায় পরিবারে পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়।স্কুল ছুটির পর কি ভাবে পুকুরে গেল বাচ্চাটি সেটাই তদন্ত করে দেখছে বারাসাত থানার পুলিশ।স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগের প্রশ্ন উঠেছে । নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্নের মুখে স্কুল কর্তৃপক্ষ ।

No comments:

Post a Comment

Post Top Ad