মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণা: বারুইপুরের কল্যানপুর পঞ্চায়েতের টংতলায় ১৭ একর জমির উপর যুদ্ধ কালিন তৎপরতায় তৈরি হচ্ছে সম্পূর্ণ বিদেশি ধাঁচে বারুইপুর সংশোধনাগার , এই সংশোধনাগারের কাজ খতিয়ে দেখতে শুক্রবার দুপুরে পরিদর্শনে এলেন রাজ্য কারা দপ্তরের উচ্চ আধিকারিকরা সহ জেলা প্রশাসন ।এদিন সরে জমিনে পরিদর্শন করেন রাজ্য কারাগার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জয় মুখার্জী , কারা দপ্তরের ডিজি অরুন কুমার গুপ্ত , ডি আই জি প্রেসিডেন্সি রেঞ্জ বিপ্লব দাস , পুলিশ হাউসিং বোর্ডের চেয়ারম্যান শিবাজি ঘোষ ,দক্ষিন ২৪ পরগনা এ ডি এম মৃণাল রানো ও বারুইপুর মহকুমাশাসক দেবারতি সরকার । সংশোধনাগারের ভিতর ঢুকে আধিকারিকরা কাজ খতিয়ে দেখে বেসরকারি সংস্থাকে দ্রত তার সাথে কাজ শেষ করার নির্দেশ দেন , কোন ঢিলেমি করা যাবে না । সংশোধনাগারের ভিতরে জমা জল সরাতে বালি দেওয়ার নির্দেশ দেন আধিকারিকরা ।
রাজ্য কারাগার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সুপার সঞ্জয় মুখার্জী জানান , কাজ দ্রত তার সাথে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে , কাজ প্রায় শেষের পথে । কয়েক মাস পরেই বন্দি দের আনা হবে আলিপুর থেকে । এদিন স্ট্যাটাস পরিদর্শনে এলাম আধিকারিক দের নিয়ে সাথে জেলা প্রশাসনকে । এদিন কাজ খতিয়ে দেখার পর নিজেরা এক আলোচনা সেরে নেন আধিকারিকরা । ১৭ একর জমির উপর প্রথম পর্যায়ে ৮ টি ভবন নির্মিত হয়ে গিয়েছে । সংশোধনাগারের এক তলা থেকে তিন তলা জুড়ে আধুনিক ঘর তৈরি হচ্ছে । বিচারাধিন বন্দি আর সাজা প্রাপ্ত বন্দিদের জন্য ২৪ টি সেল করা হচ্ছে । ঘরের সামনের দিকে লোহার দরজা দেওয়া হচ্ছে ।বাইরে থেকে ভেতরে সব দেখা যায় তার ব্যাবস্থা করা হয়েছে । সংশোধনাগার কে ঘিরে সু উচ্চ ২৫ ফুটের পাঁচিল নির্মিত হচ্ছে , আর আগে থাকছে ১৫ ফুটের পাঁচিল ।সংশোধনাগারের সামনেই থাকছে খেলার মাঠ । মহিলা বন্দিদের জন্য আলাদা সেল । থাকছে ওয়াচ টাওয়ার ,সি সি টি ভি । আধুনিক হাসপাতাল ,যোগ চর্চা কেন্দ্র ,রান্না ঘর ,ডাইনিং ঘর সব ব্যাবস্থা থাকছে । থাকছে নজর দারিতে আধুনিক প্রযুক্তির ব্যাবহার ।

No comments:
Post a Comment