অর্ক রায়, মালদা: জমি বিবাদের জেরে আক্রান্ত হলেন এক বৃদ্ধা৷ রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার তারানগর গ্রামে৷ আক্রান্ত বৃদ্ধার নাম তাসলিমা বিবি (৬৫)৷তাঁর দুই ছেলে এক্রামূল হক ও তফিজুল হক।
জানা গিয়েছে, ৫ বিঘা জমির দখল নিয়ে তাসলিমাদের সঙ্গে তাঁদের শরিক কয়েশ আলিদের বিবাদ চলছিল৷ সেই বিবাদ আদালত পর্যন্ত গড়িয়েছে৷ এক্রামূলের দাবি, ওই জমিটির অর্ধেক মালিকানা তাঁদের৷ কিন্তু কয়েশরা তা মানতে রাজি নয়৷ তাঁরা জমিটি মাপার জন্য আমিন ঠিক করেন৷ এদিন বিকেলে আমিন জমি মাপতে আসেন৷ কিন্তু তাঁকে বাধা দেয় কয়েশরা৷ এনিয়ে তাঁদের সঙ্গে কয়েশদের বচসা শুরু হয়৷ বচসা চলাকালীন কয়েশরা হঠাৎ তাঁকে মারতে শুরু করে৷ সেই সময় তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর আম্মা৷ তখনই কয়েশ, নাদের, জাকির সহ মোট ৫ জন তাঁর আম্মার উপর ঝাঁপিয়ে পড়ে৷ ইট দিয়ে তাঁর আম্মার মাথায় আঘাত করে৷ আম্মাকে মাটিতে ফেলে ইট দিয়ে মারতে শুরু করে৷ সেই দৃশ্য দেখে তাঁদের সঙ্গে গ্রামের কয়েকজনও আম্মাকে বাঁচাতে এগিয়ে যান৷ পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে সরে পড়ে৷ তাঁরা আম্মাকে সঙ্গে সঙ্গে রতুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ সেখান থেকে রাতে তাঁর আম্মাকে মালদা মেডিকেলে রেফার করে দেওয়া হয়৷ রাতেই তাঁরা আম্মাকে মালদা মেডিকেলে নিয়ে আসেন৷ তাঁরা আম্মাকে নিয়ে রতুয়া থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন৷ কিন্তু পুলিশকর্মীরা আম্মাকে আগে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন৷ এই ঘটনায় তাঁরা কয়েশ সহ মোট ৫ জনের বিরুদ্ধে রতুয়া থানায় মৌখিক অভিযোগ জানিয়েছেন৷

No comments:
Post a Comment