শেষরক্ষা হল না চেলসির। ৮৮ মিনিট পর্যন্ত লিভারপুলের বিরুদ্ধে ১-০ এগিয়েও পুরো পয়েন্ট পেল না মাউরিসিয়ো সাররির দল। নেপথ্যে ড্যানিয়েল স্টারিজের শেষ মুহূর্তের গোল।
ম্যাচের ২৫ মিনিটে চেলসিকে এগিয়ে দেন গত ম্যাচের নায়ক অ্যাজার। ৮৮ মিনিট পর্যন্ত সেই ব্যবধান ধরে রাখলেও ৮৯ মিনিটে ম্যাচের রং বদলে দেন স্টারিজ। বক্সের বাইরে থেকে দুরন্ত শটে চেলসি গোলকিপারকে পরাস্ত করেন ইংল্যান্ড স্ট্রাইকার।চলতি সপ্তাহেই কারাবাও কাপে লিভারপুলের ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল চেলসি। কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজে সেই ছন্দ ধরে রাখতে পারলেন না এডেন অ্যাজারেরা।
লিভারপুল ড্র করার ফলে, ইপিএলের লিগ তালিকায় শীর্ষে উঠে এল ম্যাঞ্চেস্টার সিটি। সাত ম্যাচে তাদের পয়েন্ট ১৯।
দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলেরও ১৯ পয়েন্ট। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে পড়েছে য়ুর্গেন ক্লপের দল। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে চেলসি (১৭) ও টটেনহ্যাম হটস্পার (১৫)। দশ নম্বরে ম্যান ইউনাইটেড।
No comments:
Post a Comment