আসানসোল : বনদপ্তরকে খবর দেওয়া হয়েছিল অনেক আগেই । কিন্তু তাদের পক্ষ থেকে কেউ না চায় স্থানীয়রা তার সেবা শুশ্রূষা করছিলেন ।কিন্তু স্থানীয়দের চেষ্টাতেও বাঁচানো গেল না বিরল প্রজাতির পেঁচাটিকে। সূত্রের খবর গত দু'দিন ধরে সিদ্ধপুর- বাগডিহা গ্রামে অজয় নদী সংলগ্ন একটি কালী মন্দিরে পেঁচাটিকে দেখতে পাওয়া যায় ।এটির শরীরে ক্ষত চিহ্ন ছিল । যেহেতু বিরল প্রজাতির এই পেঁচাটি স্থানীয় কালী মন্দিরে দুদিন ধরে বসে ছিল ।তাই স্থানীয়রা দেখে তাকে খাবার ,জল দেন ।কিন্তু গতকাল বিকাল ৪ টে নাগাদ মারা যায় ।স্থানীয় রা ক্ষোভ প্রকাশ করে জানান বনদপ্তর কে খবর দেওয়া হলেও বনদপ্তর এখনো পর্যন্ত পৌছায় নি ।সঠিক সময়ে যদি এই বিরল প্রজাতির পেঁচাটিকে চিকিৎসা করা যেত তাহলে হয়তো এই পেঁচাটি বেঁচে যেত। পরে জামুরিয়া থানা পুলিশের হাতে মৃত পেঁচাটিকে স্থানীয়রা তুলে দেন।

No comments:
Post a Comment