মালদা, ১ সেপ্টেম্বর : ব্যবসা করার জন্য ২৫০০০ হাজার টাকা চাওয়ায় বাবা ও ভাইয়ের হাতে আক্রান্ত এক যুবক। আক্রান্ত যুবক চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে বামনগোলা থানার পাকুয়া অঞ্চলের কামারডাঙ্গা গ্রামে। বাবা এবং ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন আক্রান্ত যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম পরেশ মন্ডল(৩২)। অভিযুক্ত বাবা শ্রীমন্ত মন্ডল ও ভাই বিপুল মন্ডল। দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের বামন গোলা থানায়। আক্রান্ত পরেশ মন্ডল জানিয়েছেন, তিনি ব্যবসা করার জন্য তার বাবার কাছে ২৫০০০ টাকা চেয়েছিলেন। এই নিয়ে বাবা এবং ছেলের মধ্যে বচসা শুরু হয়। বচসার জেরে কাঠের বাটাম এবং বাঁশ নিয়ে অভিযুক্তরা চড়াও হয় পরেশ মন্ডলের উপর। বাঁশ এবং কাঠের বাটামের আঘাতে মাথা ফেটে যায় পরেশের। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। অভিযুক্তরা পলাতক।
তবে কী কারণে মারধোরের ঘটনা তা তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ।

No comments:
Post a Comment