ভাঙড়ে মাটিতে আবারও গর্জে উঠল জমি কমিটি।দূর্নীতি মুক্ত, স্বচ্ছ পঞ্চায়েত গঠনের জন্য হাড়োয়া রোডে প্রতিবাদ মিছিল করে সরব হল তাঁরা।
প্রসঙ্গত, ভাঙড়ের পোলেরহাট ২ নং গ্রাম পঞ্চায়েত এর বোর্ড গঠন কে ঘিরে আবারও অগ্নিগর্ভ হতে ভাঙড় এই আশঙ্কায় আগে ভাগেই বোর্ড গঠন স্থগিত করে দিয়েছে প্রশাসন।সেই পঞ্চায়েত এর পূর্ব ঘোষণা মতন আজ বোর্ড গঠনের দিন ধার্য হয়েছিল। যদিও তা প্রশাসন আইনশৃঙ্খলা জনিত কিছু কারনের জন্য মুলতুবি করে দেয়।
বৃহস্পতিবার সেই পোলেরহাট ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার হাড়োয়া রোডে স্বচ্ছ, দূর্নীতি মুক্ত পঞ্চায়েত গঠনের দাবিতে প্রতিবাদ মিছিল করল জমি কমিটি ।মিছিলে নারীদের উপস্থিত চোখে পড়ে। শাসকের বিরুদ্ধে চলে শ্লোগান।
জমি কমিটির সমর্থনে জেতা এক পঞ্চায়েত সদস্যের অভিযোগ, এলাকার তৃনমূল নেতা আরাবুল ইসলাম ও হাকিমুল ইসলামকে সুবিধা পাইয়ে দিতে প্রশাসন পোলেরহাট ২ নং গ্রাম পঞ্চায়েত এর বোর্ড গঠন মুলতুবি করে দিয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে মানুষ রাস্তায় নেমেছে। অবিলম্বে পঞ্চায়েত এর বোর্ড গঠনের জন্য প্রশাসন কে বিঞ্জপ্তি জারি করতে হবে। না হলে আমরা আবার বড়সড় আন্দোলনের ডাক দেব।


No comments:
Post a Comment