জয়ন্ত সাহা ,আসানসোল: আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত রাধানগর রোডে কোয়াক ডাক্তারের চেম্বারে ভাঙচুর । ঘটনাটি ঘটেছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত তহরাম ওয়ার্কশপে।
জানা গিয়েছে,নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত তহরাম ওয়ার্কশপের বাসিন্দা।পশুপতি সিং (পাপ্পু),বয়স ৪২ নামের এক ব্যক্তি সোমবার বাড়িতে পড়ে গিয়ে মাথা ফেটে যায়।বাড়ির লোকেরা নিয়ামাতপুরে ডাক্তার এম পি কুন্ডু কাছে চিকিৎসার জন্যে নিয়ে আসে , তিনি মাথার ক্ষতস্থানে সেলাই করেন ও টেটবেগ ইনজেকশন দেন, ইনজেকশন দেবার পর ও কথা বলেন তারপর তাকে ভ্যানে একটা ইনজেকশন দেওয়া হয় ।ইনজেকশন দেওয়ার পর পশুপতি সিংয়ের শরীর কালো হয়ে যায় এবং তার ২০ মিনিটের মধ্যে মারা যায় বলে অভিযোগ তোলে মৃতের পরিবার ।এরপর মৃতদেহ রেখে ডাক্তার এম পি কুন্ডুর চেম্বারের সামনে এনে ভাঙচুর চালান ।আগুন জ্বালিয়ে রাধানগর রাস্তা অবরোধ করা হয় ।খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এসে আশ্বাস দিয়ে শান্ত করেন ।এবং এম পি কুন্ডুকে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আটক করে নিয়ে যায় । পরিবারের তরফে অভিযোগ যে, এই ডাক্তার ভুল চিকিৎসা করছেন এ রকম ঘটনা অনেক রোগীর সাথে হয়েছে কিন্তু কেউ প্রতিবাদ করেন নি ।এই রকম ঘটনা যাতে না হয় আর যেন কোন রোগীর ভুল চিকিৎসায় মৃত্যু না হয় তার জন্য এই প্রতিবাদ । আর এই ডাক্তার এর কোনও রেজিস্ট্রিশেন নম্বর নেই । মৃতের পরিবার সূত্রে খবর অভিযুক্ত চিকিৎসকের নাম অভিযোগ করা হবে।


No comments:
Post a Comment