চিকিৎসকের মার অন্য চিকিৎসককে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 September 2018

চিকিৎসকের মার অন্য চিকিৎসককে!




মৃন্ময় নস্কর, বারুইপুরঃ জ্বর অবস্থায় রোগী মারা যেতে উত্তেজিত রোগীর পরিবারের লোকজন ওই রোগীর দায়িত্বরত চিকিৎসককে খুঁজে না পেয়ে হাসপাতালের ভেতরেই অন্য এক চিকিৎসককে ধরে বেধড়ক মারধোর করলো রোগীর বাড়ির লোকজন ।গুরতর আহত ওই চিকিৎসক কে স্থানিয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে কুলতলির জামতলা গ্রামিন হাসপাতালে নিয়ে যায় পরে তাকে জয়নগরের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে । এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কুলতলি ব্লক স্বাস্থ্য আধিকারিক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় ও পুলিশ সুত্রে খবর , জয়নগর ২ ব্লকের জালাবেরিয়া গাজির চকের বাসিন্দা বছর ২৬ এর সাহানারা মণ্ডল অত্যধিক জ্বর ও মাথা ব্যাথা নিয়ে সোমবার বিকাল ৪-৩০ এর ভর্তি হন কুলতলির জামতলা গ্রামিন হাসপাতালে । এর পরে সন্ধের পর সেই রোগী মারা যায় । এর পরে ওই গৃহ বধুর বাড়ির লোকজন উত্তেজিত হয়ে পড়ে । ওই রোগীর দায়িত্ব রত চিকিৎসক সুখেন্দু হালদারের খোঁজ করে রোগীর পরিবারের লোকজন ,শেষে তাকে না খুঁজে পেয়ে হাসপাতালের অন্য এক চিকিৎসক সম্বিত মুখোপাধ্যায় কে ধরে বেধড়ক মারে রোগীর পরিবারের লোকজন । আহত চিকিৎসক সম্বিত মুখোপাধ্যায় এই প্রসঙ্গে জানান , সোমবার বিকালে হাসপাতালে জ্বর ও মাথা ব্যাথা নিয়ে এক গৃহবধু জামতলা গ্রামিন হাসপাতালে ভর্তি হয় , তার পরে সন্ধের পর মারা যায় । চিকিৎসক সুখেন্দু হালদার তার চিকিৎসা করছিল এরপর রোগীর পরিবার উত্তেজিত হয়ে ওই চিকিৎসকের খোঁজা খুঁজি করে , সুখেন্দু বাবু পরিস্তিতি বেগতিক দেখে পালিয়ে যায় অন্য ঘরে লুকিয়ে পড়ে । শেষে উত্তেজিত রোগীর পরিবার আমাকে ওই চিকিৎসক মনে করে বেধড়ক মারে । কোমরে ,ঘাড়ে চোট লাগে । চশমা ভেঙে দেয় । টেবিলে পড়ে গেলেও ৮ থেকে ১০ জন মিলে বেধড়ক মারে । চিকিৎসক সম্বিত মুখোপাধ্যায় বলেন ,২০১৬ থেকে জামতলা হাসপাতালে রয়েছি ।এই রকম মার খেতে হবে ভাবিনি । এদিকে এই বিষয়ে কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কুলতলি ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিত সেন । সুরজিত বাবু জানান , ঘটনা অতি নিন্দনীয়।

No comments:

Post a Comment

Post Top Ad