বারুইপুরে চুরি বৈদ্যুতিক সামগ্রীর দোকান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 September 2018

বারুইপুরে চুরি বৈদ্যুতিক সামগ্রীর দোকান



বারুইপুরঃ বারুইপুরের রেল গেট সংলগ্ন এলাকায় খোসলা বৈদ্যুতিক সামগ্রীর দোকানে সাটার কেটে ভেতরে ঢুকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ সুত্রে খবর , রাত ৩-৪৫ এ তিন দুষ্কৃতি বৈদ্যুতিক দোকানের নিচের ঘরের পিছনের শাটার কেটে গলিয়ে ভেতরে ঢুকে দোকানের বেশ কয়েকটি দামি মোবাইল নিয়ে চম্পট দেয় , সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তিন জন কে চিহ্নিত করার চেষ্টা চলছে ।এই ঘটনায় দোকানের ভেতরের কেউ জড়িত কিনা তাও পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে । বারুইপুর থানার পুলিশ ঘটনার তদন্তে যায় । এদিন ক্রেতারা দোকানে এসে ফিরে যান এই ঘটনার জেরে । তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি । যদিও কার্যত দোকানে কি কি চুরি হয়েছে এই বিষয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে দোকান কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment

Post Top Ad