বিশ্বকর্মা পুজোয় জন মানুষে পরিপূর্ণ শিল্পনগরী হলদিয়া - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

বিশ্বকর্মা পুজোয় জন মানুষে পরিপূর্ণ শিল্পনগরী হলদিয়া




চাঁদনী,পূর্ব মেদিনীপুর:আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা।এই উপলক্ষে আজ সকাল থেকে সমগ্ৰ হলদিয়া শিল্পাঞ্চল জুড়ে ভিড়ে উপচে পড়ছে।এদিন সকালে রাজ‍্যের পরিবহন তথা পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী হলদিয়ার বেশ কয়েকটি বিগ বাজেটের পুজোর সূচনা করেন।তিনি এদিন পুজোর সূচনায় এসে বেশ কয়েকটি নতুন প্রকল্পের কথাও ঘোষণা করেন।

হলদিয়া রিফাইনারি গোষ্ঠীর পুজো মন্ডপ উদ্বোধন করে মাননীয় মন্ত্রী ঢাকবাদ‍্যির সহযোগে রিফাইনারির কন্ডাক্টর অ্যাসোসিয়েসনের পুজোর সূচনা করেন।সেখানে তিনি মঞ্চ থেকে বহু প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেন।গতকাল অর্থাৎ রবিবারও শিল্পনগরীর বহু পুজোর সূচনা করেন মাননীয় মন্ত্রী।সবমিলিয়ে বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে এখন জমজমাট শিল্পনগরী হলদিয়া।

No comments:

Post a Comment

Post Top Ad