ভিন্ন রূপে ধরা দিলেন শুভশ্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

ভিন্ন রূপে ধরা দিলেন শুভশ্রী

বিয়ে করে বেশ সুখেই সংসার করছেন পরিচালক-নায়িকা দম্পতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। অভিনয় ও ঘরকন্যার পাশাপাশি শুভশ্রী অন্য আর একটি কাজেও বেশ মন দিয়েছেন। আর সেই ভিডিও নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাজ চক্রবর্তী।

ভিডিওটিতে মজা করে রাজ ক্যাপশনে লেখেন, তোমার প্রথম ব্যান্ড কনসার্টের জন্য অনেক শুভেচ্ছা।আর এই ভিডিও দেখেই অনেকে এমনও ভাবছেন, খুব শিগগিরিই হয়তো মঞ্চে গায়িকা রূপে দেখা যাবে নায়িকাকে। রাজের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, গিটার বাজিয়ে অনায়াসে গান গাইছেন শুভশ্রী। ‘বাস্তুসাপ’ (২০১৬) ছবির ‘তোমাকে ছুঁয়ে দিলাম’ গানটি গাইছেন নায়িকা।
শুভশ্রীকে এই নতুন রূপে দেখে তার ভক্তরা স্বাভাবিক ভাবেই খুব উচ্ছ্বসিত হয়ে ওঠেন। অনেকেই উৎসাহ দিয়েছেন নায়িকাকে। কেউ আবার লাইভ গান শোনার অনুরোধও জানিয়েছেন।
তাহলে কি খুব শিগগিরিই রাজের কোনও ছবিতে নায়িকার বদলে গায়িকার ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে? এই প্রশ্নও টালিপাড়ায় ঘুরপাক খাচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad