ডাকাতির ছক বানচাল পুলিশের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 10 September 2018

ডাকাতির ছক বানচাল পুলিশের!



গৌরব দেবনাথ ,উত্তর ২৪ পরগনা:ডাকাতির ছক বানচাল করল হাবরা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত গুমা পেট্রোল পাম্প এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে একদল দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। হাবরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় ।তখন সাত আট জন দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় l আর দুই জন দুষ্কৃতী হাবরা থানার পুলিশের কাছে পাকড়াও হয় । তাদের নাম দীনেশ শর্মা ও শিবু বিশ্বাস। এদের বাড়ি হাবরা থানার বিড়া নারায়ণপুর এলাকায় । দুষ্কৃতী দের কাছ থেকে উদ্ধার হয় একটি ভোজালি, সাবল, শেকল, দড়ি l ধৃতদের নামে হাবরা থানায় এর আগে একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে ।সোমবার ধৃতদের বারাসত আদালতে পাঠানো হয়েছে ।

No comments:

Post a Comment

Post Top Ad